টরন্টোতে বিবিসিসি গালা ডিনার অ্যান্ড মিউজিক নাইট

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিজনেস সেন্টার অফ কানাডার (বিবিসিসি) গালা ডিনার অ্যান্ড মিউজিক নাইট। গত রোববার (২১ এপ্রিল) স্থানীয় শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই পার্টিতে কানাডার বাংলাদেশি ব্যবসায়ীদের মিলনমেলায় ছিলো উপচেপড়া আনন্দ।

সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে বিবিসিসি গালা ডিনার অ্যান্ড মিউজিক নাইটে প্রধান অতিথি ছিলেন দেশটির অরোরা অক্রিডস রিচমন্ড এলাকার সংসদ সদস্য ট্যারল রয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম, কনসার জেনারেল ফারুক হোসেন, বিজিএমইএ-র সাবেক প্রেসিডেন্ট ফারুক হোসেন প্রমুখ। 

dulal vai2-20

তপন সাইদের মনোজ্ঞ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত এবং সমাপনী বক্তব্য দেন সংগঠনের অন্যতম পরিচালক মো. হাসান ও এইচ এম ইকবাল।

অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম বলেন, কানাডায় বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য ছড়িয়ে পড়েছে। শত শত বাংলাদেশি ব্যবসায়ী ইতোমধ্যেই সাফল্য অর্জন করেছে। 

dulal vai3-20

মো. হাসান বলেন, ‌‘আমাদের বাংলাদেশ বিজনেস সেন্টার অফ কানাডা আজ ১০ বছর পার করলো, যা বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি মাইলফলক।’ 

বিবিসিসির আরেক পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো। সেজন্য ব্যবসয়ায়ীদের এই ঐক্যবদ্ধতা।’