কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’র সদস্যরা নাকি এক হচ্ছেন এ খবর ঘুরে বেরাচ্ছে। আর এই গুঞ্জন উসকে দিয়েছেন তারা নিজেরাই। সবশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) একটি ভিডিও কনটেন্টের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেন, তারা একসঙ্গে চমকপ্রদ কিছু করতে চলেছেন।
‘ব্ল্যাক’র সদস্য খাদেমুল জাহান, যিনি শুরু থেকে গিটারিস্ট হিসেবে এখনও ব্যান্ডটির সঙ্গে আছেন। গণমাধ্যমকে এ বিষয়ে সবকিছু খোলাশা করেছেন তিনি।
জাহান বলেন, ‘১৯ বছর ওই দিন আমরা আবারও একসঙ্গে পারফর্ম করবো। সর্বশেষ আমরা ২০০৫ সালের ১৮ এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে পারফর্ম করেছিলাম।’
তবে ১০ মে’র সেই আয়োজনে ভেন্যু, টিকিট ও প্রচারণা সংক্রান্ত বিষয়গুলো আজ অথবা কালের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি।
‘না, সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে এরকম পুনর্মিলন আরও বড় পরিসরে করার একটা চিন্তাভাবনা আছে।’
435712277_995541718598814_1026272570763792890_n
তাহলে কি ব্যান্ডেও ফের এক হবেন ‘ব্ল্যাক’ সদস্যরা? জাহান জানান, ‘না, সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে এরকম পুনর্মিলন আরও বড় পরিসরে করার একটা চিন্তাভাবনা আছে।’
১৯৯৯ সালে গঠিত হয়েছিল অল্টারনেটিভ রক ধাঁচের ব্যান্ড ‘ব্ল্যাক’। শূন্য দশকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডের নামও এটি। এ পর্যন্ত পাঁচটি একক অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি। এগুলো হলো ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮), ‘ব্ল্যাক’ (২০১১) ও ‘ঊনমানুষ’ (২০১৬)। এছাড়া বেশ কিছু মিশ্র অ্যালবামেও গান করেছে এই ব্যান্ড।
ব্ল্যাক-এর বর্তমান লাইনআপ- ভোকাল ঈশান হোসেন, লিড গিটার জাহান, বেজ গিটার চার্লস ফ্রান্সিস, ড্রামস ও পারকাশনস ফারহান তানভীর।