টেকনাফে দমকা হাওয়ায় প্রধান সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

কক্সবাজারের টেকনাফে প্রবল দমকা বাতাসে প্রধান সড়কে গাছে উপড়ে পড়ে প্রায় ৬ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা গাছ সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শনিবার ভোরে গাছটি প্রধান সড়কে উপরে পড়ে।

স্থানীয়রা জানায়, ভোরে প্রবল বৃষ্টি আর দমকা বাতাসে কক্সবাজার-টেকনাফ সড়কের মোচনীর দক্ষিণ পাশে বড় একটি শিশু গাছ প্রধান সড়কের উপরে পড়ে। এতে স্থানীয় ও দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজা-প্রাইভেট কারসহ আটক ২

স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টায় গাছ সরে ফেলে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এই ব্যাপারে সওজের স্টক ইয়ার্ডে কর্মরত জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণ এবং সওজ কর্মীরা দ্রুত গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

ইত্তেফাক/এমআরএম