ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত, গ্রেফতার ১

ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার নলেয়া গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নলেয়া মাঝিপাড়া ব্রাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী মামার বাড়ি থেকে ফিরছিল। এ সময় পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিবেশী বেলাল উদ্দিন  গামছা দিয়ে মেয়েটির মুখ বেধে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আত্মীয় স্বজনরা শিশুর বাড়ি ফেরা বিলম্ব হওয়ায় খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তারা পাট ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুকে উদ্ধার করে। এ বিষয়ে রাতে  শিশুর মা ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে  রাতে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে।

আরও পড়ুন: টেকনাফে দমকা হাওয়ায় প্রধান সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

বিষয়টি নিশিচত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুকে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম