শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধও শিখতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে সব শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। 

 

দীপু মনি আরো বলেন, শিক্ষার্থীরা ভাষা, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমন দক্ষতা অর্জন করবে তেমনি মানবিকতা, দেশপ্রেম, মূলবোধও শিখবে।

 

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : লিবিয়ার প্রতি জাতিসংঘের অস্ত্রবিরতির আহ্বান

পরে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে গরিব অসহায় ৪৪ জনের মধ্যে আড়াই লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি