আল-কুদসের লীগ অব পার্লামেন্টারিয়ানদের পঞ্চম বার্ষিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আফতাবুল বশর।
শুক্রবার (২৬ এপ্রিল) তুরস্কের পুলম্যান ইস্তাম্বুল হোটেলে ‘ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ফর প্যালেস্টাইন’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অধ্যাপক ড. নুমান কুর্তুলমুশের পৃষ্ঠপোষকতায় সম্মেলনে উপস্থিত থাকবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
৩ দিনব্যাপী এই সম্মেলনে আরব, ইসলামিক ও আন্তর্জাতিক পার্লামেন্টের ৭৫০ জন সংসদ সদস্য, পার্লামেন্টে প্যালেস্টাইন কমিটির প্রধান ও তুরস্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।