সমুদ্রে পার্টি করতে গিয়ে বিগ বস-৯ বিজেতার ভাইয়ের মৃত্যু

সাঁতার না জানাটাই মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো! কানাডা ডে’র পার্টি চলাকালীন সমুদ্রের জলে ডুবে মারা গেলেন  বিগ বস ৯ বিজেতা প্রিন্স নারুলার ভাই রূপেশ নারুলা ওরফে রূবের। সোমবার টোরেন্টর ব্লাফার্স পার্ক বিচে পার্টি চলাকালীন সমুদ্রে ডুবে যান রুপেশ।

নারুলা পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, ঘটনার সময় বন্ধ‌ুবান্ধবের সঙ্গে পার্টি করছিলেন রূপেশ। সে সময় শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় প্রায় সকলেই ভেসে যান। সাঁতার না জানায় রূপেশ আর তীরে ফিরতে পারেন নি। এরপর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ওয়ারীতে শিশু সামিয়া হত্যার ঘটনায় মামলা, আটক ৬

কিছুদিন আগে বিয়ে হয়েছে তার ভাই প্রিন্স নারুলা ও যূবিকা চৌধুরীর। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কানাডায় উড়ে যান তারা। বিগ বসের ঘর থেকেই প্রেমে মজেছিলেন প্রিন্স আর যূবিকা। বিগ বস শেষ হলেও তাদের প্রেমপর্ব শেষ হয়নি। অবশেষে গত ১২ অক্টোবর বিয়ে করেন তারা।

ইত্তেফাক/বিএএফ