গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাসুরিয়া (সিঙ্গিপাড়া) গ্রামে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে দক্ষিণ বাসুরিয়া (সিঙ্গিপাড়া) গ্রামের আতাহার আলী মোল্লা (৭০) মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা এখনও খোঁজাখুঁজি করছেন।
টুঙ্গীপাড়া ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার ফেরদৌস মিয়া বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে তাকে এখনও পাওয়া যায়নি।