রাজশাহীর মোহনপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজশাহী জেলার মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলো রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) এবং নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে ও কেয়া খাতুন (৫)। কেয়া রজবের তার খালাতো বোন, সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা যায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলীর বাড়িতে বেড়াতে আসা নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে তার খালাতো বোন কেয়া খাতুন এক সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে দুই ভাইবোন পাশের জনৈক বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পানিতে ডুবে যায়। খোজাখুঁজির একপর্যায়ে দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান, দুই শিশু খেলতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।