সোহেল রানা
প্রথম বন্ধু :তোকে দেখে আজকে খুব আনন্দিত মনে হচ্ছে?
দ্বিতীয় বন্ধু :তুই ঠিকই বলেছিস।
প্রথম বন্ধু : আনন্দিত হওয়ার কারণটা কী শুনি?
দ্বিতীয় বন্ধু : কারণটা হলো গ্যাস।
প্রথম বন্ধু : আনন্দিত হওয়ার কারণ গ্যাস ক্যামনে হয় তা তো বুঝলাম না?
দ্বিতীয় বন্ধু :সকল পর্যায়ের গ্যাসের দাম বেড়েছে তা নিশ্চয় তোর জানা আছে।
প্রথম বন্ধু :এই খবরে তো কষ্ট পাওয়ার কথা বন্ধু, কিন্তু তুই আনন্দ পেলি কেন?
দ্বিতীয় বন্ধু :আরে, আসল আনন্দ তো এখানেই।
প্রথম বন্ধু :তার মানে, একটু বুঝিয়ে বল দেখি।
দ্বিতীয় বন্ধু :আবুলের দোকানে গ্যাসের ওষুধ কিনতে গিয়ে দেখি সে আমার কাছে আগের দামই রেখেছে। তাই আমি চালাকি করে ওর দোকানের সব গ্যাসের ওষুধ কিনে নিলাম। জীবনে এই প্রথম কোনো কাজে আমি লাভ করেছি ভেবে যা আনন্দ লাগছে, তা তোকে অন্তত বোঝানো সম্ভব হবে না বন্ধু।