গ্যাস

 

সাঈদ সাহেদুল ইসলাম

 

কুতুব মিয়া গ্যাস কিনেছে

দাম নিয়েছে বেশি

বউ শুনেছে; তাই রেগেছে

বাড়ছে রেষারেষি!

 

বউয়ের অভিমান বেড়েছে

স্বামীর প্রতি; স্বামী

বুঝতে না চায় এ সংসারে

এক টাকা কী দামি!

এসব নিয়েই সেদিন স্বামী

খায়নি রেগে ভাত,

রাত্রি এলেই কুতুব মিয়ার

হাল সে কুপোকাত।

 

কী হলো রে পেট ফুলেছে

পেটের ভেতর গ্যাস

এমনটি গ্যাস ফ্রিতে পেতে

আর লাগে না ক্যাশ!