সোহেল রানা
এই তো সেদিন গরিব ছিল
জুটত নাকো খানা
এই কথাটা নয়তো গোপন
সবার ছিল জানা।
কাজ পেলে তার জুটত খাবার
নয়তো ভুখা থেকে
খাবার খেত কেউ যদি দেয়
একটু কাছে ডেকে।
কিন্তু এখন যায় শোনা ঠিক
সেই লোকেরই ছেলে
লাগবে কেমন? টাকার কুমির
এমন খবর পেলে!
এই কথাটাও নয়তো গোপন
দেশবাসীও জানে
প্রশ্নফাঁসের ব্যবসা করে
কোটি টাকা আনে।
সেই টাকাতেই করছে ঠিকই
মোজের সাথে মাস্তি—
ক্যামনে থামে? না যদি হয়
তাদের কঠিন শাস্তি।