রাজধানীর ডেমরা পাইটি পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ডেমরা পাইটি পূর্বপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সাথে নেয়া হয় মুচলেকা। রাজউকের আওতাধীন এলাকায় নকশা বহির্ভূত ভবন যাতে তুলতে না সেজন্য রাজউক এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।
মোবাইল কোর্টের সহযোগিতায় ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য এবং মোঃ নজরুল ইসলাম (মণি), ইমারত পরিদর্শক মারুফ হোসেন , মলয় চন্দ্র রায় , হায়াত মাহমুদ শামীম , শাহ আলম , মিল্লাত হোসেনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।