নাগেশ্বরীতে ধারের এক হাজার টাকা নিয়ে কলহের জেরে ভাতিজার কুড়ালের কোপে প্রাণ গেছে চাচার। শনিবার দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের সাহেবের খাষ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম (চাচা) ওই গ্রামের ফকর উল্লার ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সাইদুল ইসলাম কয়েকদিন আগে বড় ভাই আবুল কাশেমের ছেলে মতিয়ার রহমান বাবুর কাছে থেকে এক হাজার টাকা ধার নেয়। এ নিয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুলের বুকে কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর এক চাচা কাচু মিয়া এগিয়ে এলে বাবু তাকেও মারধর করে পালিয়ে যায়।
আরও পড়ুন: মানিকগঞ্জে অস্ত্রসহ ৬ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন ওর রশীদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে আটক করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/অনি