ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাবের যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ফিন্যান্সিয়াল লিটারেসি, এই সেক্টরে ক্যারিয়ার গঠন ও উদ্যোক্তা তৈরির উদ্দেশ্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব (ডিইউএফএলসি) যাত্রা শুরু করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাহী কমিটির সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল। পরে সভাপতি নির্বাহী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাহী কমিটির সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি শিবলী নুমান, সাধারণ সম্পাদক মোকাররম প্রামানিক, সহ-সভাপতি হৃদয় রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম তুষার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, নির্বাহী সদস্য- জুঁই বর্মণ, মিতু আকতার, মাসরুর হাসান, নাঈম ইসলাম, খাইরুল ইসলাম, জাহিদ হাসান রিয়াদ, আজরা সাদিয়া মিমি, মিমি রহমান, তৌহিদা শারমিন তিশার নাম ঘোষণা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র, প্রকাশনা, কর্মসূচীও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: চাচার বুকে ভাতিজার কুড়ালের কোপ

বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বিশ্বমানের ফিন্যান্সিয়াল লিডার, উদ্যোক্তা তৈরি ও বিশ্বখ্যাত ফিন্যান্সিয়াল এক্সপার্টদের নিয়ে নিয়মিত আলোচনা, ক্যারিয়ার সেশন, সেমিনার ও প্রকাশনার ব্যপারে একমত প্রকাশ করেন নির্বাহী কমিটি। এক মাসের মধ্যে গর্ভনিং বডি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হবে বলে জানান শিবলী নুমান।

ইত্তেফাক/বিএএফ