রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে লাইফ লং লার্নিং ইন বাংলাদেশ উইথ স্পেশাল রেফারেন্স টু স্পেশাল এডুকেশন শীর্ষক দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব লাইফ লং লার্নিং-এর পরিচালক প্রফেসর অশোক ভট্টাচার্য। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর উপাচার্য প্রফেসর পিসি সরকার।
সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব স্পেশাল এডুকেশন-এর সহযোগিতায়, ঢাকা আহ্ছানিয়া মিশনের বাংলাদেশ ইন্সটিটিউট অব লাইফ লং লার্নিং (বিলস)-এর উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালায় দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬০ জন অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: ‘নির্বাচন আসে যায়, আমাগোরে বাধ হয়না’
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা পেড়িয়ে প্রতিবন্ধী শিশুরা যখন স্কুলে ভর্তি হয় তখন তাদের সঙ্গীদের দ্বারা বিভিন্ন ধরণের অবমাননার শিকার হয়। প্রতিবন্ধী শিশুদের এই অবস্থা দূরীকরণের জন্য সমাজকে সচেতন হতে হবে। এক্ষেত্রে জীবনব্যাপী বিশেষ শিক্ষাই পারে তাদের ভিন্নভাবে সমাজে উপস্থাপন করে মূল ধারায় সম্পৃক্ত করতে।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনব্যাপী শিক্ষার কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ইত্তেফাক/অনি