রাজৈরে সড়কে প্রাণ গেল ২ যাত্রীর

মাদারীপুরের রাজৈরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইকের দুই যাত্রী মাদারীপুর সদর উপজেলার চরঘুন্সী গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) ও একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫) 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের নিকট শ্রীনদীগামী একটি ট্রাকের সঙ্গে অপর দিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এসময় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। 

tekerhat-1

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।