অনুপম-প্রস্মিতার ‘হলদে হানিমুন’

ভারতের জনপ্রিয় গায়ক অনুপম রায় গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রায় দুইমাস হয়েছে। বিয়ের পর নতুন পথ চলার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান অনুপম। সম্প্রতি এ নবদম্পতি মধুচন্দ্রিমায় গেলেন। 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অনুপম। যেখানে দেখা যাচ্ছে, তুরস্কের ক্যাপাদোসিয়াতে রয়েছেন  অনুপম-প্রস্মিতা। এতে কারও আর বুঝতে বাকি থাকে না, এ তারকা জুটি তাদের হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন তুরস্ককে। 

অনুপম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তারকিশ হলিডে।’ একই রংয়ের পোশাকে দেখা গেল দুজনকে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্স পরেছিলেন গায়ক।

ছবিটা দেখে অনুপম রায়ের পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। কেউ জুটির প্রশংসায় তো কেউ বা আবার মানুষ অনুপমকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন।

অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। অবশেষে গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন তারা।