কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশনের এস ৪-৫ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাফর আহম্মদ (৪২) উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে। নিহত রোহিঙ্গা আরএসের সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে।
ক্যাম্প পুলিশের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ জাফরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।