খিলক্ষেত এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর খিলক্ষেত এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।

সোমবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/৩ আওতাধীন খিলক্ষেত এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময়ে নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

9dfb7eeb-b32b-4505-8105-f5e89a36ba64

এছাড়া প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, ভবন নির্মাণে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয়ে জনসচেতনতা করা হয়েছে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৪ এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।