বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার ৪ মে। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আলী মিঠুল।
মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাস করেন। ২০১৪ সালে প্রথম ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে একজন কর্মী হিসেবে পথ চলা শুরু করেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা, আমার পিতা-মাতা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি, একই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের প্রতি। যিনি আমাকে মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
তিনি জানান, 'ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাব। সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই উদীয়মান ছাত্র নেতা।
রাজবাড়ী জেলার পাংশা-কালুখালী উপজেলার সন্তান মুহাম্মদ আলী মিঠুল। পরিবার থেকেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির শিক্ষা পান। তার বাবা জয়দার আলী মণ্ডল বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাথে সম্পৃক্ত।