ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট শনিবার

ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত। শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে, থাকছে স্পন্সর বুথ ও নানান কর্মসূচি। আরও থাকছে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল। 

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এনগেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে রয়েছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 

anjan datta

বিশেষ কিছু আয়োজন থাকছে, যার পার্টনার হিসেবে থাকছে এশিয়ান পেইন্টস্‌, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার র এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রুপ এবং কডিক্সেল। কনসার্টের রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক্‌।

এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। ওই কনসার্টেও ছিলেন আহমেদ হাসান সানি।