সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), যা মহানগরবাসীর জন্য ছিল আস্থার এক অনন্য নেতৃত্ব। তারই সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে মহানগরীর ট্রাফিক যানজট সহনীয় পর্যায়ে এসেছে এবং ট্রাফিক সার্কুলেশন পরিকল্পনায় নতুনত্ব এসেছে। স্বস্তিতে সবাই সহজে যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছে ডিএমপি।

WhatsApp Image 2024-05-14 at 23.51.41_39378f60

রাজধানীর যানজট নিরসন করে সড়ক, মহাসড়কে নির্বিঘ্নে সুষ্ঠু নিরাপদ যাত্রা নিশ্চিতে এক বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে, যা মহানগরবাসীর জন্য এক বড় আকাঙ্ক্ষা।

বিশেষ করে গত রমজান মাসে ও ঈদুল ফিতরে ঢাকা মহানগরীর ৮টি ট্রাফিক বিভাগের সব রাস্তায় বিশেষ অভিযান ও কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন করে মহানগরীর যানযট সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। সেসময় মহানগরবাসীর ব্যাপক প্রশংসা পেয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর নিরাপদ যাতায়াত ও সার্বিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে ঈদুল ফিতরের পর থেকে বিশেষ চেকপোস্ট ও বিশেষ অভিযানের বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি।

ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনারদের সার্বিক তত্ত্বাবধানে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে এবং আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ যেন ছদ্মবেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে ট্রাফিক বিভাগ।

WhatsApp Image 2024-05-14 at 23.51.41_8cc9cec9

ডিএমপি কমিশনারের নির্দেশনায় অননুমোদিত স্টিকার সম্বলিত যানবাহন, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যাপক আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ট্রাফিক জনসচেতনতা বৃদ্ধিতে ডিএমপি হেডকোয়ার্টার্সের এবং মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

এতে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও ঢাকা মহানগরীতে রাতে যেসব কাগজপত্রবিহীন ট্রাক বালি, মাটি ও ইটসহ নানাবিধ মালামাল বহন করে, সেসব ট্রাকের বিরুদ্ধে প্রতিটি ট্রাফিক জোন ও বিভাগের সদস্যরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।