গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসির।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, লাশগুলো সনাক্ত করা হয়েছে। তাদের নাম শনি লুক, অমিত বুস্কিলা ও ইতজাক গেলেরেন্তার। ৭ অক্টোবর তাদের হত্যা করা হয়েছে। পরে তাদের লাশ গাজায় নেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে মৃতদেহগুলো পাওয়া গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস। সেসময় নিহতদের মধ্যে ওই তিনজনও ছিল। তখন আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।