মিঠাপুকুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওহাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রায় হওয়ার ১২ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার সন্ধ্যায় ওহাব আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ২০০১ সালে মিঠাপুকুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ওহাব আলী। তিনি উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। দীর্ঘ সাত বছর মামলার কার্যক্রম চলার পর ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকে আসামি ওহাব আলী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাকে বগুড়া থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশের একটি টিম।

ইত্তেফাক/এমআই