সদ্য কারামুক্ত বিএনপি নেতার লাশ মিললো পাটক্ষেতে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সদ্য কারামুক্ত বিএন‌পি নেতা আজগার আলীর (৫৭) লাশ পাওয়া গেছে পাটক্ষেতে। মঙ্গলবার (২১ মে) সকাল ৭টার দি‌কে উপজেলার জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার ক‌রে পুলিশ। 

নিহত আজগার আলী উপ‌জেলার হাউলী ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মৃত খোদা বকসের ছে‌লে। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ মে) বি‌কালে আজগার আলী বা‌ড়ি থে‌কে বের হন। তারপর থে‌কে তি‌নি নি‌খোঁজ ছি‌লেন। সারা রাত বি‌ভিন্ন স্থা‌নে খোঁজাখু‌জি ক‌রেও তা‌কে পাওয়া যায়‌নি। মঙ্গলবার সকালে মা‌ঠে কাজ কর‌তে যাওয়া গ্রা‌মের কৃষকরা খবর‌ দেয় পাট‌ক্ষে‌তে আজগার আলীর মর‌দেহ প‌ড়ে আ‌ছে। 

দামুড়হুদা ম‌ডেল থানার ওসি আলমগীর কবির বলেন, ‌‘সংবাদ পে‌য়ে আমরা ঘটনাস্থলে গি‌য়ে‌ছিলাম। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, আজগার আলী হার্ট স্ট্রো‌কে মারা‌ গে‌ছেন। পা‌রিবা‌রের আ‌বেদ‌নের প্রে‌ক্ষি‌তে লা‌শের ময়নাতদন্ত না ক‌রে প‌রিবাবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।’