জেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত নতুন সেতুটি যান চলাচলে খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে পুরোদমে সেতুর ওপর দিয়ে যানবাহন চলছে। তবে সেতুর শতভাগ কাজ শেষ হতে আরও ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা।
সওজ’র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন জানিয়েছেন, শনিবার রাত ৮টার পর যানবাহন চলাচলের জন্যে সেতু খুলে দেওয়া হয়। নিরাপদে যানবাহন চলাচলের জন্য সেতুটি আপাতত চালু করা হয়েছে।
আরও পড়ুন: অর্ধ কোটি টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
উল্লেখ্য, গত ১৮ জুন পুরাতন সেতুর একটি অংশ ভেঙ্গে পড়লে সারাদেশের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ৬ দিন পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হলে সংস্কার কাজের জন্যে বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ পুরাতন সেতু সবধরনের যানবাহন চলাচলের জন্যে খুলে দেওয়া হয়। ৫৯ কোটি টাকা ব্যয়ে ২৫৪ মিটার দৈর্ঘ্য এবং ১৬ মিটার প্রস্থের নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে।
ইত্তেফাক/অনি