রণবীর সিংয়ের জন্ম ৬ জুলাই ১৯৮৫ সালে। তিনি ৩৩-এর বছর পার করে পা দিলেন ৩৪ বছরে। তবে গত বছরটা ছিল রণবীর সিংয়ের জীবনের একটি মনে রাখার মতো বছর। কারণ এই বছরই তার জীবনে স্ত্রী রূপে আসেন দীপিকা পাড়ুকোন। যে দীপিকার জন্য গোটা ভুবন পাগল সেই দীপিকা পাগল রণবীরের জন্য।
রণবীর অবশ্যই একজন উন্নত মনের মানুষ। তা তার জীবন ব্যবহারেই প্রমান পায়। তবে শনিবার তার জন্মদিনে সবাই উইশ করলেন দীপিকা ছাড়া। দীপিকা উইশ করেছেন তবে সবার শেষে।
আরও পড়ুন: ক্রিকেট বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছেন এমপিরা
সোশ্যাল মিডিয়ায় রাত ১২টা পার করে যাওয়ার পর উইশ করলেন দীপিকা। অর্থাৎ জন্মদিনের পরের দিন। এই লেট পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তোলেন, তবে কী রণবীরের জন্মদিন ভুলে গিয়েছিলেন দীপিকা? সে যাই হোক।
রণবীরের ছোটবেলার একটি ছবি পোস্ট করে দীপিকা লেখেন, ‘রণবীর সংবেদনশীল এবং ভাবুক, যত্নশীল এবং সহানুভূতিশীল, উদার, মজার এবং বুদ্ধিমান, আনন্দময় এবং বিশ্বস্ত। এই সব এবং আরও অনেক কিছু ... আমার স্বামী, আমার বন্ধু, আমার প্রেমিক, আমার বিশ্বাস...শুধু তাই নয় সে আমার বাচ্চা, আমার শিশু, আমার আনারস, আমার রোদ, আমার রামধনু। তুমি সব সময় এই রকমই থেকো। আমি তোমাকে ভালোবাসি।’
ইত্তেফাক/বিএএফ