উড়ন্ত শুরু বাংলাদেশের 

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। তাদের মারমুখী ব্যাটিংয়ে ৩৮ বলে ৫০ রান পেরোয় বাংলাদেশ।

একের পর চার-ছক্কা রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৭ ওভার শেষে বিনা উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।