রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে আগমনী ক্যানোপি ১ থেকে মো. আব্দুল্লাহ আল মামুনকে (৩১) ৩৩৪ কার্টন সিগারেটসহ আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, আটক মামুন এমিরেটস এয়ারের একটি বিমানে (ই কে ৫৮৪ ) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড এবং বেনসন অ্যান্ড হ্যাজেস ব্র্যান্ডের।
আরও পড়ুন: শাহজালালে ২৮টি স্বর্ণবারসহ চীনা নাগরিক আটক
আটক মামুন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ফতেহনগরের (ওয়ার্ড-৪) মৃত আবুল হাসনাত মনিরের ছেলে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে