রায়পুরায় প্রার্থী হত্যার ঘটনায় মামলা, আটক ৩

নরসিংদীতে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় উল্লেখযোগ্য ৫৬ জন আসামি করা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি দ্রুত বিচার আইনে করা মামলা। রবিবার বিকাল পর্যন্ত উক্ত মামলায় এজাহার ভুক্ত আসামি একজন ও সন্দেহভাজন দুই জনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার বিকালে রায়পুরা থানায় পৃথকভাবে দুটি মামলা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ।

জানা যায়, গত ২২ মে দুপুর সাড়ে ১২টার দিকে পাড়াতলীর মামদিরকান্দি গ্রামের ছলিমবাড়ি সামনে রাস্তায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হন। এ সময় দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পালটাধাওয়া। এক পর্যায়ে আহত অবস্থায় সুমন দৌড়ে পালানোর সময় মারধরের শিকার হন।

আহত সুমনকে তার কর্মীরা উদ্ধার করে পাড়াতলী থেকে সাত-আট কিলোমিটার দূরে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন