শেখ হাসিনাকে নিবেদিত কাব্যসংকলনের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 'স্বদেশ-প্রত্যাবর্তন' শীর্ষক কাব্যসংকলনের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে। পিস অ্যান্ড হ‌ার‌মো‌নি ট্রাস্টের আয়োজনে সোমবার (২৭ মে) বিকাল ৫টার দি‌কে রাজধানীর অলিয়স ফ্রসেঁজের মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের‌ জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর নানান চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে 'স্বদেশ-প্রত্যাবর্তন' শীর্ষক কাব্যসংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

৮১ টি কবিতা নি‌য়ে বই‌টি সংকলন করা হ‌য়ে‌ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে উৎসর্গ করা হ‌য়ে‌ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ টেলিযোগাযেগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার। 

পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল কবি আনিস মুহম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

এছাড়া বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. হারুন-অর-র‌শিদ, ক‌বি ও গ‌বেষক আনিস আহ‌ামেদ, সাংবাদিক আনোয়ার ফ‌রিদী,অধ্যক্ষ আকলিমা জাহান, ক‌বি কামরুল ইসলাম, সরদার মাহামুদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।