শ্যামনগরে বাঘের নখসহ এক পল্লি চিকিৎসক আটক

সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে বাঘের নখসহ ডা. শরিফ নামে এক পল্লি চিকিৎসককে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। 

বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বনকর্মীরা তাকে আটক করে। 

এ সময় তাকে তল্লাশী করে ২টি বাঘের নখ জব্দ করে বনকর্মীরা। তিনি শ্রীফলকাটি গ্রামে মোকাদ্দেস মোল্যার ছেলে।  

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২টি বাঘের নখসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে তিনি জানান।