রাষ্ট্রপতির সঙ্গে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের মান্যবর আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের (বশেমুরবিপ্রবিপি) উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ জুন) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে মহামান্য রাষ্ট্রপতিকে বশেমুরবিপ্রবিপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব ইসহাক আলী খান পান্না, জনাব আসলাম সেরনিয়াবাত, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. অলক কুমার সাহা উপস্থিত ছিলেন।