দেশের ফ্যাশন জগতের বিশ্বরঙ অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত। সুদীর্ঘ ২৯ বছরের পথ চলায় ফ্যাশন ব্র্যান্ডটি দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র। এবার দিনাজপুরে নতুন ঠিকানায় যাত্রা করতে যাচ্ছে বিশ্বরঙ। বৃহস্পতিবার (৬ জুন) নতুন এই আউটলেটটি উদ্বোধন করে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুর; শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) পুলিশ সুপার, দিনাজপুর; মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) দিনাজপুর; শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) দিনাজপুর; রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তর রহমান ও দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্বরঙ এর বিপুল সখ্যক শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
নতুন এই আউটলেটটিতে মিলছে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব ড্রেস ইত্যাদি। সহযোগী ব্রান্ড ‘শ্রদ্ধা’ পরিবারের শ্রদ্ধাভাজন ব্যক্তিটির জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। দেশীয় কাপড়ে ঢিলে ঢালা আড়ামদায়ক প্যাটার্ন, অতি উজ্জল রঙের পরিবর্তে সহজিয়া শীতলতম হালকা রঙই মূলত শ্রদ্ধার পোশাকের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে তাদের আরেকটি সাব ব্র্যান্ড ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’। পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। শিশুদের জন্য রয়েছে বিশেষ আয়োজন ‘বিশ্বরঙ কিডস’।