রংপুরে ৩ রোহিঙ্গা নারী আটক

চট্টগ্রামের রোহিঙ্গা শিবির থেকে রংপুরে পাসপোর্ট করতে এসে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের হাতে রবিবার দুপুরে আটক হয়েছেন তিন রোহিঙ্গা নারী। পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আটককৃতদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃতরা হলেন, তাসমিনা বেগম (২৪), শারমিন আক্তার (২০) এবং সুমাইয়া আক্তার (২০)।

রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নূরুল হুদা জানান, আজ রবিবার দুপুরে ওই তিন তরুণী পাসপোর্ট করতে অফিসে আসেন। কথা বলার সময় সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র নকল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সাকিবের শীর্ষস্থান অক্ষুণ্ন

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। পরে বিকেল সাড়ে ৫টার রংপুর কোতয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রংপুর কোতয়ালীর থানার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

ইত্তেফাক/নূহু