সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন । এই চুক্তির আওতায়, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের প্রকল্প সমুহে বার্জার পেইন্টস তাদের প্রযুক্তিগত এবং রঙ সংক্রান্ত যাবতীয় সমাধান প্রদান করবে এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকগণ বার্জার পেইন্টসের পণ্য এবং সেবা সমুহের বিশেষ সুবিধা উপভোগ করবেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নওয়াজ এবং এডিসন গ্রুপের পরিচালক আহমেদ পাশা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের এডিশনাল ডিরেক্টর – কমার্শিয়াল মাসুদ আলম, হেড অফ মার্কেটিং এন্ড কাস্টমার এক্সপেরিয়ান্স-মোহাম্মদ তাইয়াবুর রহমান,এজিএম-সাপ্লাই চেইন-সুমন চন্দ্র মজুমদার এবং বার্জার পেইন্টস বাংলাদেশের হেড কর্পোরেট সেলস, প্রোলিংকস এবং এক্সপেরিয়েন্স জোন শাব্বীর আহমাদ; হেড কর্পোরেট সেলস- আসাদুর রহমান; এরিয়া ম্যানেজার – কর্পোরেট সেলস মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।