বাসের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভে প্রায় আধাঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহতের নাম নূর মোহাম্মদ বাদল (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড এলাকায় রাজধানীমুখী বন্ধন পরিবহনের একটি বাস তার সামনে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাদল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ওই বাস চালক দ্রুত পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়ো হয়ে বন্ধন পরিবহনের আরও দুটি বাস আটক করে আগুন ধরিয়ে ভাঙচুর করতে থাকে।
আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলায় মাওলানা আল আমিন ৫ দিনের রিমান্ডে
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘বাদল নামের একজনের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছিল। ঘাতক বাস চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়।’
ইত্তেফাক/নূহু