বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ-২০২৪

ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়জয়কার

ধলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়-২০২৪ এর টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ের খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে রাজাপুর ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পশ্চিম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার আহাম্মদ মুন্সি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাস্টার অফিসার জনাব মোশাররফ হোসেন ও ধলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম। 

এছাড়াও ফাইনাল ম্যাচ উপভোগ করেন ধলিয়া ইউনিয়নের প্রাথমিক স্কুলের সকল শিক্ষকবৃন্দ।