চলছে জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ঘরে ঘরে ক্রীড়াপ্রেমীরা এ সময় এ নিয়েই ব্যস্ত। এবার তার মধ্যেই বসতে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আজ থেকে। যা এই টুর্নামেন্টের সতেরোতম আসর। আজ রাতে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। এর আগে গতকাল ঝমকালো এক আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এর আগে ১৯৬০ সালে প্রথম বারের মতো শুরু হয় এই টুর্নামেন্ট। প্রথম আসরের চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন। এরপর থেকেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট। গেল দুই আসরের মতো এবারের আসরে ৬ গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়াই করবে মোট ২৪ দেশ। প্রতি গ্রুপে অশংগ্রহণ করবে চারটি করে দল। গ্রুপপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি নিশ্চিত শেষ ষোলোতে খেলার টিকিট। এছাড়াও গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মতো পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকা ছয় দলের মতো চার দল খেলতে পারবে শেষ ষোলোতে। সেইসঙ্গে আগামী মাসের ১৫ তারিখে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসর।
এর আগে সবশেষ ২০২১ সালে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ২০২০ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে সেটি আয়োজন করা হয় ২০২১ সালে। তবে এককভাবে নয় বরং ১১ দেশ মিলে যৌথভাবে আয়োজন করা হয় আসরটি। সেই আসরে ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা উঁচিয়ে ধরে ইতালি। তবে এবারের আসরেও অনেকের মতো ‘হট ফেভারিট’ দল ইংল্যান্ড। কেননা তারুণ্য ও অভিজ্ঞতার দিক দিয়ে অন্য দলগুলোর থেকে বেশ এগিয়ে ইংলিশরা। যদিও এখন পর্যন্ত একবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেনি তারা। অন্যদিকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল স্পেন। কেননা সর্বোচ্চ তিন বার ইউরোপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে। যদিও ২০০৮ সালের পর আবার শিরোপা উল্লাস করতে পারেনি দেশটি।
অন্যদিকে এবারের আসরের প্রথম ম্যাচে আজ বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয়ে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে। শক্তিমত্তার দিকে দিয়ে স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে জার্মানরা। এর আগে এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে মোট চার বার মুখোমুখি হয় এই দুই দল। সেসব দেখা কোনো ম্যাচে জার্মানদের বিপক্ষে জয় পায়নি স্কটল্যান্ড। জার্মনির তিন জয়ের পাশাপাশি বাকি একটি ম্যাচ ড্র হয়। এবারের আসরে ১০টি স্টেডিয়ামে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে সর্বোচ্চ ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম, মিউনিখ ও ডর্টমুন্ডে। মিউনিখে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে। এছাড়াও এবারের আসরে পাঁচটি করে ম্যাচ হবে স্টুটগার্ট, হামবুর্গ , ড্যুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট ও কোলনে। সেইসঙ্গে লাইপজিগ ও গেলসেনকিরশেনে অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।