আহতদের নিজ গাড়িতে তুলে হাসপাতালে জেলা প্রশাসক, পারলেন না বাঁচাতে 

মহাসড়কে মধ্যরাতে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। চলতি পথে দুর্ঘটনার চিত্র তার চোখে পড়লে দ্রুত তিনি আহতদের উদ্ধার করেন এবং নিজ গাড়িতে করে হাসপাতালে চলে যান জেলা প্রশাসক। পরে আহত দুজনেরই মৃত্যু হয়।

বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় রোববার (১৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে ঝালকাঠির উদেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। পরে জেলা প্রশাসক আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মৃত্যু হয়। 

Messenger_creation_247a11e7-1fd4-4b4b-a809-f47e1bc6c866

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সাধারণ মানুষের পাশে এভাবে থাকায় তিনিও প্রশংসা কুড়োচ্ছেন। ফারাহ্ গুল বলেন, ‘আমি আমার মানবিক দৃষ্টিকোণ ও দায়িত্ববোধ থেকে তা করেছি।’

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী মুরাদ আলী জানান, দুর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।