টি-বিশ্বকাপ

সুপার এইটে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ 

টি-বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল।

এই ম্যাচ জিতলেই সরাসরি সুপার এইটে যাবে বাংলাদেশ। হারলে সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে টাইগারদের। জিতেই সেরা আটে খেলার লক্ষ্য বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা।

অন্যদিকে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে নেপাল। তাই তাদের জন্য এই শুধুই আনুষ্ঠানিকতার। বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নেমেছে নেপাল। কারান কেসির পরিবর্তে একাদশে এসেছেন সুদীপ জোরা। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পৌড়েল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা।