ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। রবিবার স্টামফোর্ড ব্রিজে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফুলহ্যামকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি প্রথম ও দুই পয়েন্ট কম নিয়ে লিভারপুল রয়েছে দ্বিতীয় স্থানে।
গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের কাছে হতাশাজনক হার মানতে হয় চেলসিকে। সেখান থেকে দারুণ এই জয় দলটিকে আত্মবিশ্বাস যোগাবে। খেলার ৪ মিনিটে প্রথম গোল করেন পেদ্রো। আর লফটাস-চিক ৮২ মিনিটে শেষ গোলটি করেন।
এই জয়ে স্টামফোর্ড ব্রিজে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকল চেলসি। আর ফুলহ্যামের বিপক্ষেও ১৭ ম্যাচে অপরাজিত থাকল দলটি। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর চেলসি কোচ মাওরিজিও সারি বলেন, আজকে ফলটা আমাদের প্রধান লক্ষ্য ছিল। তাই আমরা রক্ষণের দিকে জোর দিয়ে জয় আদায় করে নিয়েছি। তবে এখন আমাদের আরো ভালোভাবে খেলায় উন্নতি করতে হবে।
ইত্তেফাক/কেআই