এবারের ইউরোতে প্রথম অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ইউরো শুরু করেছে স্লোভাকরা। ম্যাচে জয়সূচক গোলটি করেছেন ইভান শারাঞ্জ।
ফিফা র্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের তুলনায় ৪৫ ধাপ পিছিয়ে থাকা ফ্রান্সেসকো কালজোনার স্লোভাকিয়া শক্তিমত্তার দিক থেকেও পিছিয়ে ছিল। কিন্তু ফ্রাঙ্কফুর্টে সাহসী পারফরমেন্স দেখিয়ে বেলজিয়ামকে বোকা বানিয়ে তারা জয় আদায় করে নিয়েছে।
ম্যাচ শেষে স্লোভাকিয়ার ডিফেন্ডার ডেভিন হাঞ্চকো বলেছেন, ‘আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে আজ মাঠে নেমেছিলাম। পুরো ম্যাচে আমরা হৃদয় দিয়ে খেলেছি। ইউরোর মতো সর্বোচ্চ আসরে এর থেকে ভাল শুরু আর হতে পারেনা। এই ধরনের জয়ে বিশেষ এক প্রেরণা আছে। এর থেকে আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’