৬ মাস ধরে কিশোরদের যৌন হেনস্থা, গ্রেফতার যাজক

৬ মাস ধরে কিশোরদের ‘যৌন হেনস্থা’ করে আসছিল এক যাজক। অবশেষে ভুক্তভোগী কিশোরদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যাজককে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।  

এই ঘটনা ঘটেছে ভারতের কেরালায়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, কেরালার কোচির পেরুম্বাদমের একটি বয়েজ হোমের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন যাজক আলিয়াস জেরি (৪০)।

পুলিশ জানায়, ওই হোমের শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে যাজককে গ্রেফতার করা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাজক কিশোরদের গত বছরের ডিসেম্বর থেকে যৌন হেনস্থা করতেন। 

জানা যায়, গত শনিবার ওই হোম থেকে কয়েকজন কিশোর পালিয়ে যাজকের যৌন হেনস্থা ব্যাপারে তাদের অভিভাবকদের জানায়। এরপরই এ ঘটনা প্রকাশ্যে আসে। 

দেশটির পুলিশ এনডিটিভিকে জানায়, অভিযুক্ত ওই যাজকের ফোনে অনেক আপত্তিকর মেসেজ ও পর্ন ছিল। 

আরো পড়ুন: ভেনিজুয়েলা সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: গুয়াইদো 

পুরো এ ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর