ঢাকার নবাবগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রুহি আক্তার (১৯) ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শোল্লা থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থী উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমিনের মেয়ে।
জানা গেছে, শোল্লা কলেজ থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলো রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গুরুত্বর আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।