আইএসপিআর পরিচালক রাসেলুজ্জামানকে বদলি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলি করা হয়েছে। এই সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে মোহাম্মদ রাসেলুজ্জামানকে আইএসপিআর পরিচালক পদে পদায়ন করা হয়।

download (2)