গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম। এ সময় তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
আজ বুধবার ভূমি আপিল বোর্ডের প্রশাসন শাখা প্রধান নীলিমা রায়হানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ সময় আরও ছিলেন ভূমি আপিল বোর্ডের সদস্য মো. সাইফুল্লাহ পান্না ও আহমেদ ফয়সাল ইমাম।
গত ২০ জুন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুহম্মদ ইবরাহিম যোগদান করেন। ভূমি আপিল বোর্ডে যোগদানের আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।