পুরো মুখে যতই নিখুঁত মেকআপ থাকুক না কেন, ঠোঁটজোড়ায় লিপস্টিক বা লিপগ্লস না দিলে সাজে যেন পূর্ণতা আসে না। তাই আপনার ঠোঁটকে কিভাবে সাজাবেন, তার পরামর্শ জানাচ্ছেন আফরোজা মোহনা
সাজে পরিপূর্ণতা আনতে লিপস্টিকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। লিপস্টিক দিয়ে মেকআপে ভারসাম্য আনা যায়। মুখের পুরো সাজ খুব বেশি হয়ে গেলে লিপস্টিকটা হালকা করে দেওয়াই ভালো। চোখের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকে লিপস্টিকের রং নির্ধারণ করেন। ঠিক উল্টোটাও কিন্তু করা যায়। লিপস্টিকের রঙকে প্রাধান্য দিয়ে চোখের সাজ করা যায়। এমনকি ঠোঁটজোড়া যদি ঠিকভাবে, সুন্দর করে, একটু অন্য রকম রঙে সাজানো যায়, সেক্ষেত্রে চোখের সাজ না করলেও চলে। লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। যে রঙের লিপস্টিক ব্যবহার করবেন, সে রঙেরই লিপলাইনার দেওয়া উচিত। না হলে দেখতে খারাপ লাগে। আপনাকে যে রঙটি মানাচ্ছে সে রঙের লিপস্টিকই দেওয়া উচিত। যে রং আপনি বহন করতে পারবেন না, সেটা দূরে রাখাই শ্রেয়।
ক্ষেত্রবিশেষেও লিপস্টিক ব্যবহারে সতর্ক থাকা উচিত। কখনোই জায়গার সঙ্গে মানাচ্ছে না—এমন রং ব্যবহার করা উচিত নয়। দেখতে বেমানান লাগবে। অফিসের লুকে সবসময় পেশাগত ভাব থাকা উচিত। কাজের জায়গায় হালকা রঙই ব্যবহার করা ভালো। রাতের দাওয়াতে গ্লস লাগাতে পারেন, যদি আপনার লিপস্টিকের রং হালকা হয়। আসুন জেনে নিই লিপস্টিক লাগানোর ছোট্ট একটি টিপস—প্রথমে লিপস্টিক লাগান। ওপরে পাউডার দিন।
এবার হালকা করে টিস্যু পেপার দিয়ে দুই ঠোঁটের মাঝে চাপ দিন।