ফ্যাশন হাউস সিক্স লাইফস্টাইল নতুন অর্থবছর ও ঈদুল আজহাকে সামনে রেখে দিচ্ছে ফ্লাট ৪০% ছাড়। আর এ ছাড় প্রতিটি আউটলেটের প্রতিটি পণ্যের ওপর প্রযোজ্য হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত ডিসকাউন্ট উত্সবটি কেক কেটে উদ্বোধন করেন সিক্স লাইফস্টাইল ও ইরানি বোরকা হাউসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী। ডিসকাউন্ট উত্সব প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘অনেকেই পণ্য পুরনো হলে তা ডিসকাউন্টে দিয়ে দেয়। এ ক্ষেত্রে আমরা ব্যতিক্রম। গত রোজার ঈদে নিয়ে আসা পণ্যের ওপরও আমরা ডিসকাউন্ট রেখেছি। আমাদের নতুন পণ্য যেগুলো তৈরি হয়ে আছে, তা আমাদের আউটলেটে জায়গা করে দিতেই এ উত্সবের আয়োজন করেছি। এভাবেই নিত্যনতুন পণ্যের সমাহার নিয়ে এগিয়ে যেতে চায় সিক্স লাইফস্টাইল। কেক কাটার পর সিক্স লাইফস্টাইল আউটলেটেই অনুষ্ঠিত হয় জমকালো ফ্যাশন শো। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন সিক্স লাইফস্টাইলের শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।